শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত ‘ছাত্র সংগঠনের ৯০ শতাংশ কাজ হবে পড়ার টেবিলে, মাঠে থাকবে সর্বোচ্চ ১০ শতাংশ' হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

বেফাকের নব-নির্বাচিত সভাপতি আল্লামা মাহমুদুল হাসানকে মাওলানা খুবাইবের অভিনন্দন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ইকরামুল হক
চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি>

বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) নব-নির্বাচিত প্রতিনিধিদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চট্টগ্রামের আল জামিয়াতুল আরবিয়া ইসলামিয়া জিরির মহা-পরিচালক মাওলানা হাফেজ খোবাইব।

তিনি বলেন, বেফাকের সাবেক চেয়ারম্যান সদ্য প্রয়াত আল্লামা শাহ আহমদ শফী রহ.-এর ইন্তেকালের প্রেক্ষিতে এই পদটি শূন্য হওয়ায় যাত্রাবাড়ি মাদরাসার মুহতামিম মাওলানা মুফতি মাহমুদুল হাসানকে ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত করায় আল জামিয়াতুল আরবিয়া ইসলামিয়া জিরির পক্ষথেকে অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি।

তিনি আরো বলেন, আল্লামা শাহ আহমদ শফীর রহ. খানাকাহ- এ যেমন একজন মকবুল পীরে, তেমনি ময়দানেও ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম পুরোধা আল্লামা হোসাইন আহমদ মাদানীর মতো বিপ্লবী ব্যক্তিত্ব। হযরতের বিদায়ে আমরা একজন যোগ্য অভিভাবক হারিয়েছি, বেফাকে আমরা মাওলানা মুফতি মাহমুদুল হাসানকে পেয়ে আমাদের হৃদয় প্রশান্তি অনুভব করছি।

এছাড়া জামিয়া বারিধারার পরিচালক মাওলানা নূর হুসাইন কাসেমীকে ভারপ্রাপ্ত সিনিয়র সহ-সভাপতি ও জামিয়া রহমানিয়া মোহাম্মদপুরের পরিচালক মাওলানা মাহফুজুল হককে ভারপ্রাপ্ত মহাসচিব নির্বাচিত হয়েছে।

আজ ৩ অক্টোবর (শনিবার) সকাল ১০টা থেকে সন্ধা পর্যন্ত বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) মজলিসে আমেলার এক জরুরী বৈঠক কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিতব্য মজলিসে আমেলার বৈঠকে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মুফতী মুহাম্মাদ ওয়াক্কাস, মাওলানা জুনায়েদ বাবুনগরী, মাওলানা নূরুল ইসলাম জিহাদী, মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী, মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর, মাওলানা সাজিদুর রহমান, মাওলানা রেজাউল করীম পীর সাহেব চরমোনাই, মাওলানা নূরুল ইসলাম ওলিপুরী, মাওলানা মুসলেহ উদ্দীন রাজু, মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, মহাপরিচালক মাওলানা যুবায়ের আহমদ চৌধরী প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ