শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত ‘ছাত্র সংগঠনের ৯০ শতাংশ কাজ হবে পড়ার টেবিলে, মাঠে থাকবে সর্বোচ্চ ১০ শতাংশ' হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

বেফাকের নবনির্বাচিত কমিটিকে কওমি কাউন্সিলের অভিনন্দন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কওমী মাদ্রাসার সর্বোচ্চ শিক্ষা বোর্ড ‘বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ’ এর ভারপ্রাপ্ত সভাপতি আল্লামা মাহমুদুল হাসান, সিনিয়র সহ-সভাপতি আল্লামা নূর হেসাইন কাসেমী ও ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মাহফুজুল হককে মনোনীত করায় বেফাকের মজলিসে আমেলার সদস্যদের বাংলাদেশ কওমি কাউন্সিলের পক্ষ হতে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সংগঠনের সভাপতি বাংলাদেশ কওমি কাউন্সিলের চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ আবদুস সামাদ।

আওয়ার ইসলামে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, বেফাকের মজলিসে আমেলায় যারা আজ মনোনীত হয়েছেন তারা সবাই যোগ্য ও নিষ্ঠাবান আলেমেদ্বীন। তারা কখনো বাতিলের সাথে আপোষ করেননি, তারা বেফাকের চলমান সংকট ও যাবতীয় সমস্যার অতি দ্রুত সমাধান করে বেফাককে যাবতীয় সমস্যা মুক্ত করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

আজ শনিবার (৩ অক্টোবর) বেফাকের পূর্ব নির্ধারিত আমেলার মিটিংয়ে সদস্যদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হোন তারা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ