শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৪ সফর ১৪৪৮

শিরোনাম :
সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে মসজিদের ছাদে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল মুয়াজ্জিনের মুহাম্মদ (সা.)-কে সর্বশেষ নবী বিশ্বাস না করলে মুসলমান থাকা যায় না: দেওবন্দের মুহতামিম জুমার দিনে যেসব আমল করব থাইল্যান্ডে স্কুলছাত্রের গুলিতে প্রাণ গেল শিক্ষকের, আহত ১০ গফরগাঁওয়ে ঢাকাগামী জামালপুর কমিউটারের ৫ বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ ‘কুরআন-সুন্নাহ রক্ষায় কওমি মাদরাসা শিক্ষার বিকল্প নেই’ ‘জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে দরকার ফ্যাসিবাদবিরোধী শক্তির ঐক্য’

‘বাংলাদেশি টিকা করোনা প্রতিরোধে সক্ষম’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশের ওষুধ নির্মাতা কোম্পানি গ্লোব বায়োটেকের তৈরি টিকা 'বানকভিড' করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সক্ষম বলে তথ্য দিয়েছে যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত আন্তর্জাতিক মেডিকেল জার্নাল বায়ো আর্কাইভ।

বৃহস্পতিবার গণমাধ্যমে এ তথ্য জানান গ্লোব বায়োটেকের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের প্রধান ড. আসিফ মাহমুদ।

গত ৩০ সেপ্টেম্বর বায়ো আর্কাইভে প্রকাশিত নিবন্ধে বলা হয়েছে, বাংলাদেশে গ্লোব বায়েটেকের তৈরি টিকা 'বানকভিড' (ডি৬১৪জি ভ্যারিয়েনটস এমআরএনএ-ভিত্তিক) করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সক্ষম বলে প্রমাণ পাওয়া গেছে। এখন পর্যন্ত এই টিকার ক্লিনিক্যাল ট্রায়াল সফল হয়েছে বলেও প্রতিবেদনে বলা হয়।

ড. আসিফ মাহমুদ জানান, আগামী রোববার গ্লোব বায়োটেকের উদ্ভাবিত করোনাভাইরাসের টিকার প্রি- ক্লিনিক্যাল ট্রায়ালের প্রস্তুতি বিষয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। ওই সংবাদ সম্মেলনে বায়ো আর্কাইভের নিবন্ধ নিয়ে আরও বিস্তারিত তথ্য দেওয়া হবে।

দেশের একমাত্র প্রতিষ্ঠান হিসেবে প্রথমবারের মতো করোনা ভাইরাসের টিকা আবিস্কারের ঘোষণা দেয় গ্লোব বায়োটেক। এই ভ্যাকসিনের অ্যানিম্যাল ট্রায়াল সম্প্রতি শেষ হয়েছে। এখন বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলে (বিএমআরসি) কাছে টিকাটির হিউম্যান ট্রায়ালের জন্য আবেদন করা হবে বলে জানিয়েছেন ড. আসিফ মাহমুদ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ