শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান

ইরাকে মার্কিন সেনাদের লক্ষ্য করে রকেট হামলা, নিহত ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরাকের রাজধানী বাগদাদে রকেট হামলায় কমপক্ষে পাঁচ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিন শিশু ও দুইজন নারী রয়েছেন। এই হামলার আরও দুই শিশু আহত হয়েছেন।

সোমবার ইরাকের সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়,বাগদাদ বিমানবন্দকে লক্ষ্য করে হামলাকারী রকেট হামলা চালায়। সেখানে মার্কিন সেনারা অবস্থান করছিলেন। ওই রকেট একটি বাড়িতে গিয়ে আঘাত হানলে একই পরিবারের দুই নারী এবং তিন শিশু নিহত হয়েছেন।

জানা গেছে, বাগদাদের পার্শ্ববর্তী আল-জিহাদ এলাকা থেকে রকেট হামলাটি চালানো হয়েছে।

ইরাকি সেনাবাহিনীর অভিযোগ, কাপুরুষোচিত অপরাধী দল বিশৃঙ্খলা সৃষ্টি করতে ও মানুষকে আতঙ্কিত করতে এই ধরণের হামলা চালাচ্ছে।

এদিকে এই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের জন্য নির্দেশা দিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল-কাদিমী।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ