শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান

‘জেরুজালেমকে রাজধানী করে স্বতন্ত্র ফিলিস্তিন প্রতিষ্ঠার আগে স্থায়ী শান্তি নেই’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন: পূন্যময় নগরী জেরুজালেমকে রাজধানী করে স্বতন্ত্র ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আগে স্থায়ী শান্তি ও ন্যায়বিচার অর্জন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন মরোক্কোর প্রধানমন্ত্রী সা'দ আদ দ্বিন আল উসমানি।

শনিবার (২৬ সেপ্টেম্বর) জাতিসংঘের ৭৫ তম সাধারণ অধিবেশনে ভাষণ প্রদানকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ফিলিস্তিনিদের বৈধ অধিকারের অংশ জেরুজালেমকে রাজধানী করে তাদের জন্য বসবাসযোগ্য আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠা করা। এটি না হলে বিশেষকরে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি ও ন্যায় অর্জন কখনোই সম্ভব হবেনা।

প্রধানমন্ত্রী সা'দ আদ দ্বিনের দাবি, ফিলিস্তিন ইস্যুর সমাধান এবং মধ্যপ্রাচ্যে পুনরায় শান্তি ফিরিয়ে আনার ব্যর্থতা তার দেশের জন্য গভীর উদ্বেগের কারণ।

তিনি জানিয়েছেন, ফিলিস্তিনজুড়ে ইহুদিবাদী ইসরাইল কতৃক গৃহীত একতরফা দখলদারিত্বনীতির স্পষ্ট বিরোধিতা করে মরোক্কো। চাই সেটা পশ্চিমতীরে হোক কিংবা পূন্যময় নগরী জেরুজালেমে।

তিনি মনে করেন, ইসরাইলের একতরফা দখলদারিত্ব এ অঞ্চলে ক্রমেই উত্তেজনা ও অস্থিতিশীলতা আরো গভীর করে তুলবে।

জেরুজালেমের মানবিক ঐতিহ্য অক্ষুণ্ণ রেখে এবং একেশ্বরবাদী ধর্মের অনুসারীদের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতীক হিসেবে এটাকে সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী সা'দ আদ দ্বিন আল উসমানি। তা ছাড়া লিবিয়া সংকট সমাধান নিয়েও তিনি কথা বলেন।

করোনা মহামারীর কারণে জাতিসংঘের এবারের ৭৫ তম অধিবেশনটি ডিজিটাল পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে। যুক্তরাষ্ট্রের রাজধানী নিউইয়র্কের সদরদপ্তরে আয়োজিত অধিবেশনে সদস্য দেশসমূহের রাষ্ট্র ও সরকার প্রধানগণ ভিডিওর মাধ্যমে অংশ নিচ্ছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ