শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

করোনায় লকডাউন বিরোধী বিক্ষোভে উত্তাল লন্ডন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মধ্য লন্ডনের ত্রাফালগার স্কয়ারে হাজার হাজার বিক্ষোভকারী পুনরায় করোনা ভাইরাস জনিত লকডাউন ও বিধি নিষেধের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন।

শনিবার থেকেই শুরু হয় এ বিক্ষোভ। তারা ‘স্বাধীনতা’র দাবীতে স্লোগান দিয়ে বলেন, ‘পাগলামো বিধিনিষেধ বন্ধ করো’। এই সময় তারা ‘আর কোনো মিথ্যে নয়, মাস্ক নয়, লকডাউন নয়’ ব্যানার ও পোস্টার হাতে প্রতিবাদ করেন।

এই সময় বিক্ষোভ ছত্রভঙ্গ করতে গেলে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়য়। এতে অন্তত তিন বিক্ষোভকারী ও চার পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। ৩২জনকে গ্রেপ্তার করা হয়।

লন্ডন মেট্রোপলিটন পুলিশ বলছে, অংশগ্রহণকারীরা শারিরীক দূরত্বের নিয়ম মানছিলেন না। হাজার হাজার বিক্ষোভকারী বোতল ও পানি ছোঁড়া শুরু করলে ভিড় নিয়ন্ত্রণে লাঠিচার্জ করা হয়। পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, বিক্ষোভ ছত্রভঙ্গের পরও যারা সেখানে অবস্থান করেছে তারা ফৌজদারি শাস্তির মুখোমুখি হতে পারেন।

লন্ডনে মধ্য সেপ্টেম্বর থেকে করোনার দ্বিতীয় মাত্রার সংক্রমণ শুরু হয়েছে। সংক্রমণ বেড়ে যাওয়ায় প্রধানমন্ত্রী বরিস জনসন ইংল্যান্ড ও ওয়েলসে লকডাউন পুনরায় আরোপ করতে চাইছেন। ইতোমধ্যেই বার, রেস্টুরেন্ট ও জনসমাগমে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। লন্ডনের মেয়র সাদিক খান প্রধানমন্ত্রী বরিসন জনসনকে বাসা-বাড়িতে যাতায়াত ও গমন নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন। সূত্র: স্কাই নিউজ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ