শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২৪ লাখ ছাড়িয়েছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত করোনায় ৯ লাখ ৮৭ হাজার ৭৪২ জনের মৃত্যু হয়েছে।

এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ কোটি ২৪ লাখ ১১ হাজার ৪১৫ জন। এতে করে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৩ লাখ ২১ হাজার ২৭৩ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ কোটি ৩৯ লাখ ২৫ হাজার ৪০৬ জন।

করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যার দিক দিয়ে শীর্ষ অবস্থানে আছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৭ হাজার ৫৩৮ জন। আর আক্রান্ত হয়েছেন ৭১ লাখ ৮৫ হাজার ৪৭১ জন।

এরপরের অবস্থানেই রয়েছে প্রতিবেশি দেশ ভারত। দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ৫৮ লাখ ১৬ হাজার ১০৩ জনে দাঁড়িয়েছে। দেশটিতে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯২ হাজার ৩১৭ জন।

এদিকে তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে আক্রান্তের সংখ্যা ৪৬ লাখ ৫৯ হাজার ৯০৯ জনে পৌঁছেছে। আর মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৯ হাজার ৮৮৩ জনে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ