শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

টেকনাফে আল্লামা শাহ আহমদ শফী রহ. স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইকবাল আজিজ,
টেকনাফ থেকে>

সওতুল হেরা সোসাইটি টেকনাফ এর উদ্যোগে শাইখুল হাদীস আল্লামা শাহ আহমদ শফী রহ. এর স্মরণে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৪ সেপ্টেম্বর, বৃহস্পতিবার টেকনাফ পৌর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দুপুর ২টা থেকে আল জামিয়া আল ইসলামিয়া টেকনাফ এর প্রধান পরিচালক ও শাইখুল হাদীস আল্লামা মুফতি কিফায়তুল্লাহ শফীক এর সভাপতিত্বে ইব্রাহীম রাহীর সঞ্চালনায় কারী রফিক সাঈদীর কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। এর আগে টেকনাফের বিভিন্ন মাদরাসায় আল্লামা আহমদ শফী রহ. সহ সকল মুরব্বীদের মাগফিরাত কামনায় খতমে কোরআন করা হয়।

মাহফিলে প্রধান অতিথি ছিলেন সাবরাং দারুল উলুম মাদ্রাসার প্রধান পরিচালক আল্লামা নুর আহমদ। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা উলামা পরিষদের সভাপতি মাও. মাহবুবুর রহমান মোজাহেরী, প্যানেল মেয়র টেকনাফ মাও. মুজিবুর রহমান, মাও. মুনির আহমদ, মাও. শফিউল্লাহ, মাও. ইসহাক, সাংবাদিক তাহের নাঈমসহ টেকনাফের বিভিন্ন মাদরাসার প্রধান ও শিক্ষকবৃন্দ।

তে বক্তব্য রাখেন, মুফতি কিফায়তুল্লাহ শফীক, আল্লামা নুর আহমদ, মাও. মাহবুবুর রহমান মোজাহেরী, প্যানেল মেয়র মুজিবুর রহমান, সাংবাদিক সাইফুল ইসলাম সাইফী, মাও. মুনির আহমদ, মাও. সৈয়দ আলী, মাও. উসমান গনি প্রমুখ ।

বক্তারা আল্লামা শাহ আহমদ শফী রহ. এর ১০৪ বছরের দীর্ঘ জিবনের বিভিন্ন দিক তোলে ধরেন। উক্ত মাহফিলে উপজেলার বিভিন্ন মাদরাসার শিক্ষক-ছাত্র ও ভক্তরা স্বরচিত বাংলা ও উর্দু কবিতা নিয়ে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

বক্তব্য শেষে শাহ আহমদ শফী রহ. ও শাহ তৈয়ব রহ. সহ সকল মুসলিম নর-নারীর এবং দেশের পরিস্থিতির কল্যাণে মুফতি কিফায়তুল্লাহ শফীকের মুনাজাতের মাধ্যমে শেষ ঘোষণা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ