শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

করোনায় মারা গেলেন ভারতের রেল প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন ভারতের কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী সুরেশ অঙ্গাদি। চলতি মাসের শুরুতে তিনি করোনায় আক্রান্ত হন। পরে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন বলে জানা যায়।

গতকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত সাড়ে ৮টায় তার মৃত্যু হয়। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬৫ বছর। সুরেশ অঙ্গাদির মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

গত ১১ সেপ্টেম্বর করোনা পজিটিভ রিপোর্ট আসে সুরেশ অঙ্গাদির। প্রথম দিকে তার কোন উপসর্গ ছিল না। পরে সুরেশ অঙ্গাদিকে ভর্তি করা হয় দিল্লির এইমসের কোভিড ইউনিটে। সেখানেই মারা যান তিনি। সুরেশ অঙ্গাদির মৃত্যুতে টুইট করে শোকবার্তা পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ