শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

‘করোনার কারণে দেশে আটকেপড়া প্রবাসীদের সঙ্কট দ্রুত নিরসন করুন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরব থেকে ছুটিতে এসে কিংবা করোনার কারণে আটকেপড়া প্রবাসীদের সঙ্কট নিরসনে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।

এক বিবৃতিতে মাওলানা ইউনুছ আহমাদ বলেন, সৌদি আরব থেকে ছুটিতে এসে লাখ লাখ প্রবাসী বাংলাদেশে আটকা পড়েছেন। তারা রি-কনফার্ম টিকিট না পেয়ে নানাবিধ হয়রানির শিকার হচ্ছেন। তাদের অনেকেরই টিকেট ও ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে অনেক আগেই। ফলে তারা যথাসময়ে কাজে যোগদান করতে না পারলে কর্মসংস্থান ও চাকরি হারানোর আশঙ্কায় রয়েছেন।

‘টিকেট না পেয়ে ভুক্তভোগি প্রবাসীরা সৌদী এয়ার লাইন্সের সামনে রাস্তায় বিক্ষোভ করেছেন। প্রবাসীদের এসব সমস্যা ও সঙ্কট নিরসনের দায়-দায়িত্ব সরকারের। প্রয়োজনে সৌদি কর্তৃপক্ষের সাথে আলাপ-আলোচনার মাধ্যমে স্বল্পতম সময়ের মধ্যে প্রবাসীদের সমস্যার সমাধান করা প্রয়োজন। সরকার যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে না পারলে উদ্ভূত পরিস্থিতি ও সৌদিগামী প্রবাসীদের সমস্যা সমাধানের ব্যর্থতা সরকারকেই বহন করতে হবে।’

তিনি বলেন, প্রবাসীদের সমস্যার কোন অন্ত নেই। পাসপোর্ট নবায়নেও প্রবাসীদের অনেক ঝামেলার সম্মুখীন হতে হয়। এমনকি কেবলমাত্র পেশা সাধারণ ও পেশা ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার এ কারণে নবায়ণ ফি প্রায় তিনগুণ দিতে হয়। এসব সমস্যাও প্রবাসীদের ক্ষেত্রে মারাত্মক সমস্যা। এসব বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে ব্যর্থ হলে প্রবাসীরা সকলে দেশে চলে আসলে দেশে মারাত্মক সঙ্কট দেখা দিলে তার দায়ভার সরকারের উপরে বর্তাবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ