শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান

সোমনাথ মন্দির ও দুর্নীতিবাজদের সাথে বাংলাদেশ ও সুলতান মাহমুদ এর তুলনার প্রতিবাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশকে সোমনাথ মন্দির ও দুর্নীতিবাজদের সুলতান মাহমুদের সাথে তুলনার প্রতিবাদ করেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন।

আজ ২৩ সেপ্টেম্বার বাংলাদেশ প্রতিদিনের উপসম্পাদকীয়তে “মালেকরাই গজনীর সুলতান, দেশটা সোমনাথ মন্দির” শিরোনামে পীর হাবিবুর রহমানের লেখাতে মুসলমানদের অবিসংবাদিত নেতা সুলতান মাহমুদ গজনভী রহ. কে কটুক্তির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীরে শরীয়ত মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী ও মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী।

এক বিবৃতিতে তারা বলেছেন, স্বাস্থ্য অধিদপ্তরের ড্রাইভার মালেকসহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের দুর্নীতির কথা লিখতে গিয়ে পীর হাবিবুর রহমান সুলতান মাহমুদ গজনভী রহ. কে লুটেরা প্রমাণের অপচেষ্টা করেছে। অথচ দুর্নীতি ও লুটের মালকে যুদ্ধলব্দ গণীমতের মালের সাথে তুলনা করা চরম ধৃষ্টতা।

নেতৃদ্বয় আরো বলেন, বাংলাদেশ প্রতিদিন কর্তৃপক্ষ বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন ও পীর হাবিবুর রহমানদের মত ইসলাম বিদ্ধেষীদের লেখা ছাপিয়ে নিজেদের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ করছে।

তারা বলেন, যুদ্ধলব্দ মাল অর্থাৎ গনিমতের মাল ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ হালাল ও বৈধ। গণীমতের মালকে লুটতারাজ ও দুর্নীতির মালের সাথে তুলনা করে একজন মুসলিম শাসককে অপমানিত করার পাশাপাশি চরমভাবে ইসলামের বিধানকে অবমাননা করা হয়েছে। এতে পীর হাবিবুর রহমানের ইসলাম বিদ্বেষীতাই ফুটে উঠেছে। অবিলম্বে মুসলিম সিপাহসালার সুলতান মাহমুদ রহ. কে হেয়প্রতিপন্ন ও ইসলাম অবমাননা করার অপরাধে পীর হাবিবুর রহমানকে জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ