শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান

মাওলানা শিহাবুদ্দিন আশরাফ এর ইন্তেকালে চরমোনাই পীরের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চরমোনাই মাদরাসার শায়খুল হাদিস মাওলানা শিহাবুদ্দিন আশরাফ এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ ও মরহুমের মাগফিরাত কামনা করে দোয়া করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। ও নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

আজ (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় দারুল উলূম খাদেমুল ইসলাম গওহরডাঙ্গা, গোপালগঞ্জ মাদরাসায় হাইআতুল উলইয়ার পরীক্ষার প্রধান নেগরান হিসেবে দায়িত্ব পালনকালে তিনি ইন্তেকাল করেন।

শোক বার্তায় পীর সাহেব চরমোনাই বলেন, চরমোনাই জামিয়া রশিদিয়া আহসানাবাদ কওমীয়া মাদরাসার শায়খুল হাদিস ও এ মাদরাসার প্রবীণ উস্তাদ ছিলেন। এর আগে তিনি জামিয়াতুস সুন্নাহ শিবচর মাদরাসার শায়খুল হাদিস ছিলেন। তিনি বলেন, মাওলানা শিহাবউদ্দীন আশরাফ একজন নিভৃতচারী ও প্রচারবিমূখ আলেমেদীন। জীবনের দীর্ঘ সময় তিনি হাদিসের খেদমতে কাঁটিয়েছেন। চরমোনাই মাদরাসার শায়খুল হাদিস ছিলেন প্রায় এক যুগ। তিনি একাধিক গ্রন্থের লেখকও ছিলেন। ছাত্রদের কাছে জনপ্রিয় একজন শিক্ষক হিসেবেও তিনি ছিলেন সমাদৃত। তিনি সবার কাছেই ছিলেন শ্রদ্ধার পাত্র।

আজ বাদ আছর মরহুমের নামাজে জানাজা চরমোনাই মাদরাসা ময়দানে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে ঝালকাঠী জেলার কাঠালিয়া থানার চেচরিরামপুর ইউনিয়নের কৈখালী গ্রামে দাফন করা হয় তাঁকে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ