শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

'ফের লকডাউনের কথা ভাবছে না সরকার'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অর্থনীতি সচল রাখতে ফের লকডাউনের কথা ভাবছে না সরকার বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। বুধবার আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

তিনি বলেন, করোনার সেকেন্ড ওয়েভ নিয়ে ব্যাপক সচেতনতা চালানো হবে। স্বাস্থ্য নির্দেশিকা মেনে চলতে হবে। বিমানবন্দরে মানুষের ঢোকা ও বের হওয়ার বিষয়ে মনিটরিং বাড়ানো হবে।

তিনি আরও বলেন, অর্থনীতি সচল রাখতে পুনরায় লকডাউনের কথা ভাবছে না সরকার। এছাড়া করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে মন্ত্রণালয়গুলোকে নিজস্ব পরিকল্পনা সাতদিনের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগে জমা দিতে বলা হয়েছে।

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, বিমান বন্দরগুলোতে আগমন ও বহির্গমনে নজরদারির দায়িত্বে থাকবে সেনাবাহিনী।

উল্লেখ্য, অক্টোবর-নভেম্বরে করোনা পরিস্থিতি আবারও খারাপ হওয়ার আশঙ্কায় মন্ত্রিপরিষদের বৈঠকেও প্রস্তুতির নির্দেশনা দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে বৈঠকে সব মন্ত্রণালয়কে মহামারি মোকাবেলায় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন সরকার প্রধান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ