শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

ডিএসসিসি'র অভিযানে অর্ধশতাধিক অবৈধ দোকান ও ক্যাবল অপসারণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীতে অর্ধশতাধিক অবৈধ দোকানপাট এবং ইলেকট্রিক পোল হতে অবৈধ ক্যাবল অপসারণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

নিয়মিত উচ্ছেদ কার্যক্রমের অংশ হিসেবে সোমবার দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে। এক সংবাদ বিবৃতিতে এ কথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, অভিযানে মতিঝিলের সেনা কল্যাণ ভবন থেকে ইত্তেফাক মোড় হয়ে বঙ্গভবনের কোণা পর্যন্ত এবং ধানমন্ডি ৩ নম্বর থেকে ৯/এ পর্যন্ত মোট ৪০টি ইলেকট্রিক পোল হতে অবৈধ ক্যাবল অপসারণ করা হয়। এছাড়া ভ্রাম্যমাণ আদালত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনের ফুটপাত দখল করে পরিচালিত হওয়া প্রায় অর্ধশতাধিক দোকান উচ্ছেদ করেন।

একইসঙ্গে এডিস মশার প্রজননস্থল শনাক্তকরণে পরিচালিত অভিযানে ৩০টি স্থাপনা পরিদর্শন করেন ভ্রাম্যমাণ আদালত। দু’টি স্থাপনায় এডিস মশার বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়ায় একজনকে সতর্ক এবং আরেকজনকে পরিবেশের উন্নতি সাধন মর্মে মুচলেকা প্রদান সাপেক্ষে সতর্কও করা হয়।

ডিএসসিসি'র তিনটি ভ্রাম্যমাণ আদালত সব মিলিয়ে সোমবার মোট চারটি মামলা দায়ের ও ১২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেন বলে উল্লেখ করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ