শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

বারিধারায় আল্লামা আহমাদ শফী রহ. স্মরণে আলোচনা সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ‘হেফাজতে ইসলাম বাংলাদেশ এর সাবেক আমির শাইখুল ইসলাম আল্লামা শাহ্ আহমদ শফী রহ. ছিলেন বাংলাদেশসহ বিশ্বের মুসলিম উম্মাহর রাহবার। দেশে যখন অনৈক্য, মতভেদ ও বিশৃঙ্খলা বিরাজ করছিলো তখন এ জাতীর হাল ধরেছেন যিনি তিনি হলেন আল্লামা শাহ আহমদ শফী। এ দেশ, এ জাতী তার অবদান কোনদিনও ভুলতে পারবে না।’ হেফাজতে ইসলাম বাংলাদেশ এর সাবেক আমির শাইখুল ইসলাম আল্লামা শাহ্ আহমদ শফী রহ. স্মরণে জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত বক্তারা এসব কথা বলেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেছেন জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আল্লামা নুর হোসাইন কাসেমী।

এতে উপস্থিত ছিলেন, হাটহাজারী মাদরাসার মজলিসে শুরার অন্যতম সদস্য খিলগাঁও মাখজানুল উলুম মাদরাসার মুহতামিম আল্লামা নুরুল ইসলাম জিহাদী। গাজীপুর কাপাসিয়া দেওনার পীর অধ্যক্ষ মিযানুর রহমান চৌধুরী, জামিয়া মাদানিয়া বারিধারার শাইখুল হাদিস আল্লামা উবায়দুল্লাহ ফারুক, বি-বাড়ীয়া জামিয়া দারুল আরকাম এর মুহতামিম আল্লামা সাজিদুর রহমান, জামিয়া রাহমানিয়া আরাবিয়ার মুহতামিম মাওলানা মাহফুজুল হক, মাদানিনগর মাদরাসার মুহতামিম মাওলানা ফয়জুল্লাহ সন্ধিপী,  রামপুরা মাদরাসার শায়খুল হাদিস মাওলানা আব্দুর রব ইউসুফী, মানিকনগর মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী, জামিয়া রাহমানিয়ার সিনিয়র মুহাদ্দিস মাওলানা মামুনুল হক, আরজাবাদ মাদরাসার মুহতামিম মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ূবী, মাওলানা জুনায়েদ আল হাবীব, ইসলামবাগ মাদরাসার মুহতামিম মাওলানা মুঞ্জুরুল ইসলাম আফেন্দী, মাওলানা কেফায়েত উল্লাহ আজহারী, মাওলানা মুনির হুসাইন কাসেমী, মুফতী মাসউদুল করীম, মুফতী হামেদ জহিরী, মাওলানা আবদুল কুদ্দুস, মাওলানা লোকমান মাজহারী, মাওলানা ফজলুল করীম কাসেমীসহ দেশ বরেণ্য অনেক উলামায়ে কেরাম।

এর আগে গত ১৭ সেপ্টেম্বর সন্ধ্যা ৬ টায় রাজধানীর আজগড় আলী হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক) এর আমৃত্যু সভাপতি আল্লামা শাহ আহমদ শফী।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ