শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

শাইখুল ইসলামের কবরে যিয়ারতকারীদের ভিড়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: চট্টগ্রামের হাটহাজারী দারুল উলুম মুঈনুল ইসলাম মাদরাসার বাইতুল আতীক মসজিদ সংলগ্ন কবরস্থানে চিরনিদ্রায় শায়িত আছেন দেশের শীর্ষ আলেম আল্লামা শাহ আহমদ শফী রহ.। এখনো সেখানে শত শত মানুষ কবর যিয়ারত করতে আসছেন।

এদিকে আল হাইআতুল উলয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশের অধীনে দাওরায়ে হাদিস (তাকমীল) পরীক্ষা শুরু হয়েছে আজ থেকে। যদিও সংস্থাটির চেয়ারম্যান ও হেফাজতের আমীর আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যুতে রোববার পরীক্ষা শুরু হবে কিনা তা নিয়ে পরীক্ষার্থীদের সংশয় ছিল। তবে শনিবার হাইআতুল উলয়ার পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা মুহাম্মাদ ইসমাইল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, পূর্ব উল্লেখিত সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এরই ধারাবাহিকতায় সারা দেশের মতো হাটহাজারী মাদ্রাসার প্রায় ১৪শ' শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এসব পরীক্ষার্থী মাদ্রাসার শিক্ষা ভবনের হল রুমে বসে পরীক্ষায় অংশ নেয়।

পরীক্ষা শুরুর আগে শিক্ষক ও পরীক্ষার্থীরা সদ্যপ্রয়াত মাদ্রাসাটির সাবেক মহাপরিচালক আল্লামা আহমদ শফীর রুহের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন।

এর আগে নতুন দায়িত্বপ্রাপ্ত মাদ্রাসার শিক্ষা পরিচালক ও প্রধান শায়খুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরী উপস্থিত থেকে পরীক্ষার্থীদের প্রবেশপত্র সুষ্ঠুভাবে বিতরণ করেন বলেও জানা যায়।

এর আগে শনিবার ঐতিহাসিক জনস্রোতের মাধ্যমে জানাজা সম্পন্ন হয়েছে বীর সিপাহসালার হেফাজত আমির আল্লামা শাহ আহমদ শফীর। হাটহাজারীর মাদরাসা মাঠে আল্লামা শাহ আহমদ শফীর বড় ছেলে মাওলানা আবু ইউসুফ এর ইমামতিতে বিকাল ২ টায় ঐতিহাসিক এ জানাজা সম্পন্ন হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ