শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

ঢাকা থেকে ফ্লাইট চালু করছে সৌদি এয়ারলাইন্স

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে আগামী ২৩ সেপ্টেম্বর থেকে ঢাকায় পুনরায় ফ্লাইট চালু করতে যাচ্ছে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স। প্রাথমিকভাবে সপ্তাহে দু’টি ফ্লাইট পরিচালনা করবে এ সংস্থাটি।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সৌদি এয়ারওয়েজের এক কর্মকর্তা এ তথ্য জানান।

জানা গেছে, করোনা মহামারিতে নিয়মিত ফ্লাইট স্থগিত থাকায় বিপুল সংখ্যক বাংলাদেশি শ্রমিক আটকে থাকার বিষয়টি বিবেচনা করে প্রতি সপ্তাহে দু’টির বেশি ফ্লাইট পরিচালনার অনুমতি চেয়েছিল সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স। কিন্তু বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) তাদের সপ্তাহে দু’টি ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে।

সৌদি এয়ারের এক কর্মকর্তা জানান, তারা সপ্তাহে আরও অধিক ফ্লাইটের অনুমতির জন্য বেবিচকের কাছে আবেদন করবেন।

কোভিড-১৯ এর সংক্রমণ রোধে চলতি বছর মার্চের মাঝামাঝি থেকে চীন ছাড়া সব দেশের সঙ্গে নিয়মিত প্লেন চলাচল বন্ধ করে দেয় সরকার। তিন মাস পর ১৬ জুলাই থেকে বেবিচক প্রাথমিকভাবে বিমান ও কাতার এয়ারওয়েজকে ঢাকা থেকে সীমিত আকারে ফ্লাইট পরিচালনার অনুমতি দেয়।

বর্তমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১১টি বিদেশি সংস্থাসহ ১৩টি এয়ারলাইন্স সাতটি দেশে সপ্তাহে ৪৬টি ফ্লাইট পরিচালনা করছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ