শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

আহমদ শফী সর্বজন শ্রদ্ধেয় ও জনপ্রিয় ব্যক্তিত্ব ছিলেন: তথ্যমন্ত্রী হাছান মাহমুদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হেফাজত আমির আল্লামা শাহ আহমদ শফী সর্বজন শ্রদ্ধেয় ও জনপ্রিয় ব্যক্তিত্ব ছিলেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

রোববার দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। এ সময় হেফাজতের আমির আল্লামা আহমদ শফীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন তথ্যমন্ত্রী।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, হেফাজত আমির আল্লামা শাহ আহমদ শফীর ইন্তেকালের পর হেফাজতে ইসলামের নেতৃত্ব নিয়ে যে সংকট দেখা দিয়েছে এ দলটিতে, সেটি তাদের অভ্যন্তরীণ বিষয়। এ নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাইনা।

সম্প্রতি হাটহাজারী মাদ্রাসায় চলমান সংকট নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, মাওলানা আহমদ শফীর জন্ম আমার নির্বাচনী এলাকার নিজের উপজেলায় এবং আমার পার্শ্ববর্তী ইউনিয়নে। তিনি আলেমদের মধ্যে এবং ওই অঞ্চলে কী পরিমাণ জনপ্রিয় ও সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ছিলেন, সেটি তার জানাজা থেকে বোঝা যায়।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ