শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান

শায়খুল ইসলামের ইন্তেকালে আলনূর কালচারাল সেন্টারের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুফিয়ান ফারাবি: হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও দেশের প্রাচীন ইসলামি বিদ্যাপিঠ চট্টগ্রাম হাটহাজারী মাদরাসার মুহতামিম আল্লামা শাহ্ আহমদ শফীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন কাতারস্থ আলনূর কালচারাল সেন্টারের মহাপরিচালক প্রকৌশলী শোয়েব কাসেম ও নির্বাহী পরিচালক মাওলানা ইউসুফ নূর।

আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তারা বলেন, ‘আল্লামা শাহ আহমদ শফী রহ. আলেম-উলামা ও ধর্মপ্রাণ জনতার অবিসংবাদিত অভিভাবক ছিলেন। তিনি বাংলাদেশে ইসলামি শিক্ষার খেদমত ও প্রসার, বিদআত ও কুসংস্কার দূরিকরণ, কওমি মাদরাসা ও মুসলমানদের ধর্মীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দাবি-দাওয়া আদায়ের ব্যাপারে সোচ্চার থেকে মুখ্য ভূমিকা পালন করেছেন।

তিনি কাতারসহ বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীদের ইসলাম ও দেশের কল্যাণে কাজ করার জন্য উদ্বুদ্ধ করে গেছেন। তাঁর হাতে গড়া বিপুল ছাত্র দেশে ও প্রবাসে ইসলামি শিক্ষা ও সংস্কৃতির বিকাশে নিবেদিত। দেশ, জাতি ও ইসলামের কল্যাণে বহুমুখী অবদানের জন্য যুগ যুগ ধরে মানুষ শতবর্ষী এই আলেমকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তার ইন্তেকালে জাতি একজন একনিষ্ঠ আলেমেদীন হারাল। তার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।

আমরা আল্লামা শাহ্ আহমদ শফীর ইন্তেকালে গভীরভাবে শোকাহত। আমরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি কাতার প্রবাসীদের পক্ষ থেকে গভীর সমাবেদনা জানাচ্ছি। আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউস নসীব করুন।

উল্লেখ্য, হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ্ আহমদ শফী গতকাল ঢাকার আজগর আলী হাসপাতালে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বাদ জোহর তার জানাজা ও দাফন অনুষ্ঠিত হবে।

এমডব্লিউ/