শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

কুয়েতের আমিরকে ট্রাম্পের বিরল সামরিক সম্মাননা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় অসামান্য অবদান রাখায় কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমাদ আল-জাবের আল সাবাহকে বিরল সামরিক সম্মাননা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গতকাল শুক্রবার হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে শেখ সাবাহ আল-আহমাদকে ‘দ্য লিজন অব মেরিট, ডিক্রি অব চিফ কমান্ডার’ সম্মাননা দেয়া হয়। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ সংস্থা খালিজ টাইমস এই খবর দিয়েছে।

সংবাদ সংস্থাটি বলছে, যুক্তরাষ্ট্রে এই সম্মাননাটিকে খুবই মর্যাদাপূর্ণ হিসেবে দেখা হয়। ১৯৯১ সালের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের পক্ষ থেকে এই প্রথম কাউকে ‘দ্য লিজন অব মেরিট, ডিক্রি অব চিফ কমান্ডার’ সম্মাননায় ভূষিত করা হয়েছে। এছাড়া সম্মাননাটি কুয়েত-যুক্তরাষ্ট্র কূটনীতিক সম্পর্কের ৬০তম বর্ষের নিদর্শন হয়ে থাকবে।

অনুষ্ঠানে কুয়েতের আমিরের প্রশংসা করে ট্রাম্প বলেন, ‘আল সাবাহ যুক্তরাষ্ট্রের অকৃত্রিম বন্ধু। তিনি ইরাক ও সিরিয়ায় জঙ্গি সংগঠন আইএসের বিরুদ্ধে যুদ্ধে আমাদের সাহায্যে করেছেন। এছাড়া ইরাকে ‘ইরাকি ফ্রিডম’ ও আফগানিস্তানে ‘অপারেশন এনডিরিং ফ্রিডম’ সফল করতে তার ভূমিকা ছিল অপরিসীম।

বর্তমানে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন কুয়েতের এই আমির। অসুস্থ থাকায় তিনি অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরস্কারটি গ্রহণ করতে পারেননি। তার পক্ষ থেকে পুরস্কারটি গ্রহণ করেন তার ছেলে শেখ নাসের সাবাহ আল-আহমেদ আল-সাবাহ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ