শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

উপমহাদেশব্যাপী বিস্তৃত তার খেদমত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ও আল হাইয়াতুল উলইয়ার চেয়ারম্যান, দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মুহতামিম আল্লামা শাহ আহমদ শফীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ববিখ্যাত ইসলামী ব্যক্তিত্ব, পাকিস্তানের সাবেক বিচারপতি শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানি।

আজ শনিবার এক ভিডিও বার্তায় আল্লামা তাকি উসামানি শোক প্রকাশ করেন।

তিনি বলেন, মাওলানা আহমদ শফী ইন্তেকালের সংবাদটি অনেক বেদনার। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিশ্ব আরেকজন রাহবার হারালো।

তিনি আরো বলেন, মাওলানা আহমদ শফী আল্লাহ তাআলা তার দারাজাত বুলন্দ করুন- তার খেদমত ও অবদানসমূহ শুধু বাংলাদেশেই নয়; বরং পুরো উপমহাদেশব্যাপী বিস্তৃত। তাঁর স্তরের আলেম এবং এমন আল্লাহওয়ালা খুবই কম জন্মগ্রহণ করেন। তার ব্যক্তিত্ব অনেক বড় সম্পদ ছিল উম্মাহর জন্য। আল্লাহ তাআলা নিজ ফযল ও করমে তার দারাজাত বুলন্দ করুন, জান্নাতুল ফিরদাউস নসীব করুন। আমিন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ