শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান

আল্লামা শফীর মৃত্যু দেশবাসীর জন্য অপূরণীয় ক্ষতি: বিএনপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হেফাজত ইসলামের আমির দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যুকে দেশবাসীর জন্য অপূরণীয় ক্ষতি বলে উল্লেখ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব।

শুক্রবার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক শোকবার্তায় এ মন্তব্য করেন।

শোকবাণীতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মরহুম শাহ্ আহমদ শফীকে ইসলামী চিন্তা জগতের একজন বরেণ্য আলেম। তার মৃত্যু দেশবাসীর জন্য এক অপূরণীয় ক্ষতি।

বিএনপি মহাসচিব আরও বলেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও দেশের প্রখ্যাত আলেম আল্লামা শাহ্ আহমদ শফীর পৃথিবী থেকে চিরবিদায়ে ইহকাল ও পরকালের সঠিক দিক নির্দেশনা পেতে বঞ্চিত হলো দেশবাসী।

তিনি মানুষকে সুপথে চলার জন্য কোরান-হাদিস যেভাবে নির্দেশ দিয়েছে সেভাবে বক্তব্য রেখেছেন। নম্রতা, বিনয় ও সৌজন্যবোধ ছিল তাঁর স্বভাবজাত। ইসলামী চিন্তাবিদ হিসেবে তিনি ছিলেন সর্বজন শ্রদ্ধেয়। দেশের স্বনামধন্য ইসলামী চিন্তাবিদ শাহ্ আহমদ শফী’র মৃত্যুতে দেশ একজন নিবেদিতপ্রাণ ও খ্যাতিমান আলেমকে হারালো, যেটি সহজে পূরণ হবার নয়।”

বিএনপি মহাসচিব শোকবার্তায় শাহ্ আহমদ শফীর রুহের মাগফিরাত কামনা করে মরহুমের শোকসন্তপ্ত পরিবারবর্গ, গুনগ্রাহী, ভক্ত ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সহমর্মিতা জানান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ