শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

সৌদির তাবুকে প্রায় এক লাখ ২০ হাজার বছর আগের মানুষের পায়ের ছাপ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবে প্রায় এক লাখ ২০ হাজার বছর আগের মানুষের পায়ের ছাপ খুঁজে পাওয়ার দাবি করেছেন দেশটির গবেষকরা। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় তাবুক প্রদেশে শুকিয়ে যাওয়া পুরোনো একটি হ্রদ থেকে পায়ের ওই ছাপ পাওয়া গেছে।

গালফ নিউজের খবরে বলা হয়, আজ বৃহস্পতিবার রিয়াদে এক সংবাদ সম্মেলনে সৌদি হেরিটেজ অথরিটি নতুন এই প্রত্নতাত্ত্বিক আবিষ্কারের কথা ঘোষণা দেয়।যেখানে পায়ের ছাপ পাওয়া গেছে, সেখানে একটি অগভীর হ্রদে হোমো সেপিয়েন্সের একটি ছোট দল পানি পান করার জন্য আসত বলে প্রতিবেদনে বলা হয়েছে।

সৌদি ও আন্তর্জাতিক প্রত্নতাত্ত্বিকদের একটি টিম শুকিয়ে যাওয়া ওই প্রাচীন হ্রদের আশেপাশে মানুষ, উট, হাতি, বন্য প্রাণী ও শিকারি প্রাণীর পায়ের চিহ্ন পেয়েছে।

হেরিটেজ অথরিটির প্রধান নির্বাহী ড. জাসের আল হারবিশ বলেছেন, তাঁরা মানুষের সাতটি, উটের ১০৭টি, হাতির ৪৩টি এবং অন্যান্য প্রাণীর পায়ের ছাপ খুঁজে পেয়েছেন। এ ছাড়া ওই টিম হাতির ২২৩টি ফসিল এবং গেজেল বোন পেয়েছে। শিকারি পশুর অস্তিত্বও পাওয়া গেছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ