শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

পরিপূর্ণ ঈমানের সঙ্গে বেঁচে থাকো: জন্মদিনে মেয়েকে সম্মোধন করে শহীদ আফ্রিদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন: পাকিস্তান ক্রিকেট দলের সাবেক ক্যাপ্টেন ও বিশ্বনন্দিত ক্রিকেটার শহীদ আফ্রিদি নিজের তৃতীয় কন্যার জন্মদিনে আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) নিজের টুইটারে মেয়ে আজওয়ার জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

আজওয়াকে উদ্দেশ্য করে এক টুইটে আফ্রিদি লিখেন, আমি তোমার জন্য দোয়া করি, আমি কামনা করি- তুমি সুস্থতা ও আনন্দের সঙ্গে জীবন অতিবাহিত করো এবং একইসঙ্গে পরিপূর্ণ ঈমানের সঙ্গে বেঁচে থাকো।

কন্যার প্রতি স্নেহশীল পিতাদের পক্ষ থেকে বুমবুম খ্যাত আফ্রিদি মেয়েকে আরো বলেন, পৃথিবীর সব বাবার মতো আমিও চাই- তুমি সরল পথে চলে এমন একটি জীবন অতিবাহিত করো, যার ভিত্তি হয় দিয়ানাতদারী (ধর্ম) এর ওপর।

জন্মদিনে আজওয়াকে মোবারকবাদ দিয়ে তিনি আরো লিখেন, আমি তোমার জন্য দোয়া করি- বর্তমানে তোমার মধ্যে যে সুন্দর গুনাবলি রয়েছে, তা তোমার পুরো জীবনকে পরিব্যপ্ত করে রাখুক। সূত্র: ডেইলি জং

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ