শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

পদত্যাগ করছেন লিবিয়ার প্রধানমন্ত্রী ফায়েজ আল সারাজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লিবিয়ার জাতিসংঘ সমর্থিত সরকারের (জিএনএ) প্রধানমন্ত্রী ফায়েজ আল সারাজ পদত্যাগ করছেন। পূর্বাঞ্চলীয় সরকারের পদত্যাগের কয়েক দিন পরই এ ঘোষণা দিলেন তিনি।

গতকাল বুধবার এক টিভি ভাষণে ফায়েজ আল সারাজ জানান, অক্টোবরের শেষের দিকে পদত্যাগ করতে চান তিনি। খবর ডয়চে ভেলের।

ফায়েজ আল সারাজ ভাষণে বলেন, আমি জানাতে চাই– খুব দেরি হলে আগামী মাসের শেষের দিকে আমি নতুন প্রশাসনিক কর্তৃপক্ষের হাতে ক্ষমতা দিয়ে দেব। ন্যাটো সমর্থিত বাহিনী ২০১১ সালে দীর্ঘসময়ের স্বৈরাচারী শাসক মুয়াম্মার গাদ্দাফিকে ক্ষমতাচ্যুত করার পর থেকে নানা সমস্যায় জর্জরিত তেলসমৃদ্ধ লিবিয়া।

ওই সময়ের পর দেশের পূর্ব ও পশ্চিমে সশস্ত্র সংগঠন ও বিদেশি সরকার সমর্থিত দুটি আলাদা সরকার ক্ষমতায় আসে।

ব্যাপক আকারে লোডশেডিং, পেট্রল-ডিজেলের লাগাম ছাড়া মূল্য ও লোকের কাছে অর্থের অভাবে শুরু হয়েছে বিক্ষোভ। জেনারেল খলিফ হাফতারের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত আল মার্জেও প্রথমবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ