শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

ট্রাক্টর ও মোটরসাইকেল সংঘর্ষ, ২ কারারক্ষী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পঞ্চগড় সদর উপজেলায় ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মেহেদি হাসান মুন (২৬) ও উৎপল চন্দ্র রায় নামে দুই কারারক্ষী নিহত হয়েছেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে জেলার সদর উপজেলাধীন মাগুরা ইউনিয়নের প্রধানপাড়া রজলীখালপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, নিহত মেহেদী হাসান মুন ও উৎপল চন্দ্র রায় পঞ্চগড় কেন্দ্রীয় কারাগারের সদস্য (কারারক্ষী)। মেহেদী হাসান মুন দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার আব্দুল মমিনের ছেলে এবং উৎপল চন্দ্র রায় ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার সত্যেন্দ্র নাথ রায়ের ছেলে।

সূত্র জানিয়েছে, বুধবার দুপুরে নিহতরা মোটরসাইকেলে করে আটোয়ারী থেকে পঞ্চগড়ে ফিরছিলেন। পথে ওই এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালি বোঝাই ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

পঞ্চগড় ফায়ার সার্ভিস ও ডিফেন্সের পরিদর্শক ভূপেন্দ্র নাথ চন্দ্র বর্মণ জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ