শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

ছাত্রদের উপর আক্রমণ হলে ঢাকা অচলের হুমকি ভিপি নূূরের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম ও নূরুল্লাহ আশরাফী
টিএসসি থেকে>

ছাত্রদের উপর আক্রমণ হলে ঢাকা শহর অচল করে দেয়ার হুমকি দিয়েছেন ডাকসু ভিপি ও বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নূর।

আজ বৃহস্পতিবার দুপুরে নুরুল হক নূর পাঁচ দফা দাবিতে হাটহাজারী মাদরাসায় শিক্ষার্থীদের চলমান আন্দোলনকে সংহতি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধন থেকে এ ঘোষণা দেন।

তিনি বলেন, যেসব ছাত্ররা হাটহাজারী মাদরাসায় তাদের অধিকার আদায়ে আন্দোলন করছে তাদের উপর কোনো হামলা আক্রমণ হলে আমরাও আন্দোলনে যাবো। তিনি আন্দোলনরত হাটহাজারীর ছাত্রদের ৫ দফা দাবির প্রতি সংহতি প্রকাশ করে বলেন, মাদরাসার শূরা সদস্যরা যে সিদ্ধান্ত নিবেন এর উপরই মাদরাসা চলবে এটাই নিয়ম। বাংলাদেশের বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো এভাবেই চলে আসছিলো। আজ হাটহাজারী মাদরাসার ছাত্রদের উপর যদি সরকারী বাহিনী কোনো আঘাত করে তাহলে আমরা আন্দোলনের ডাক দিবো।

এর আগে বুধবার রাতে আল্লামা আহমদ শফী, শুরা সদস্য ও মাদরাসার সিনিয়র শিক্ষকরা মাওলানা আনাস মাদানীকে হাটহাজারী মাদরাসা থেকে অব্যাহতি দেয়াসহ তিনটি সিদ্ধান্ত নেয়। অন্য সিদ্ধান্তগুলো- মাদরাসায় অধ্যয়নরত কোনো ছাত্রকে হয়রানি করা হবে না। অবশিষ্ট সকল প্রকার সমস্যার সমাধান আগামী শনিবার (১৯ সেপ্টেম্বর) মজলিসে শুরার বৈঠকের মাধ্যমে করা হবে।

এর আগে বুধবার জোহরের পর থেকে মাওলানা আনাস মাদানীকে মাদরাসা থেকে বহিষ্কারসহ পাঁচ দফা দাবিতে হাটহাজারী মাদরাসা ময়দানে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করে। এ সময় তারা বিভিন্ন রকমের স্লোগানে উত্তাল করে তোলে পুরো মাঠ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ