শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

পরিবার পরিকল্পনা অধিদফতরের পরিচালককে দুদকের জিজ্ঞাসাবাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অর্থ আত্মসাতের অভিযোগে পরিবার পরিকল্পনা অধিদফতরের পরিচালক ড. আশরাফুন্নেছাকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির উপপরিচালক মুহা. সালাহউদ্দিন তাকে জিজ্ঞাসাবাদ করেন।

আশরাফুন্নেসার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, ২০১৮-১৯ অর্থবছরে পরিবার পরিকল্পনা অধিদফতরের IEM ইউনিট সারাদেশে ৪৮৬টি ওয়ার্কশপ ও সেমিনারের আয়োজন করে। এতে অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীদের সম্মানী ভাতা ও যাতায়াত বাবদ ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে সই জাল করে প্রায় ৭ কোটি টাকা আত্মসাৎ হয়। এছাড়া অধিদফতরের IEM ইউনিটের খাতে বরাদ্দের ১ কোটি ২৯ লাখ টাকার কাজ না করেই তোলা হয়।

অভিযোগে আরও বলা হয়, ২০১৯-২০ অর্থবছরে ১০ কোটি টাকার ৩৯টি কোটেশনের বিল দেওয়া হয়েছে। একই বছর পরিবার পরিকল্পনা অধিদফতরের পরিচালক ড. আশরাফুন্নেছার ভাগ্নের মালিকানাধীন রূহী এন্টারপ্রাইজ কাজ না করে ৮৫ লাখ টাকা উত্তোলন করে। তার আপন চাচাতো ভাইয়ের মালিকানাধীন সুকর্ন এন্টারপ্রাইজকেও ১ কোটি টাকার কার্যাদেশ দেয়া হয়।

এর আগে একই অভিযোগে পরিবার পরিকল্পনা অধিদফতরের উপপরিচালক (পিএম) জাকিয়া আখতার, উপপরিচালক (স্থানীয় সংগ্রহ) আবু তাহের মুহা. সানাউল্লাহ নূরী, সহকারী পরিচালক এ কে এম রোকনুজ্জামান ও গবেষণা কর্মকর্তা পীযূষ কান্তি দত্তকে জিজ্ঞাসাবাদ করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ