শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

গ্যাস লাইনের উপর ভবন-স্থাপনা সরাতে তিতাসের আল্টিমেটাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অওয়ার ইসলাম: গ্যাস সঞ্চালন ও বিতরণ লাইনের উপর ভবন বা স্থাপনা সরিয়ে নিয়ে ৩০ দিনের আল্টিমেটাম দিয়েছে গ্যাস বিতরণ কোম্পানি (তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন)। আগামী ৩০ দিনের মধ্যে স্থাপনা সরিয়ে না ফেললে এ বিষয়ে তিতাস গ্যাস কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় তিতাস।

তিতাস জানায়, গ্যাস পাইপলাইনের উপর স্থাপনা নির্মাণ করার ফলে পাইপলাইনের মারাত্মক ক্ষতি হয় এবং এর থেকে গ্যাস লিকেজ, বিস্ফোরণ, অগ্নিকাণ্ডের মত দুর্ঘটনা ঘটে।

তাই গ্যাস পাইপলাইনের উপর কোনো অবৈধ স্থাপনা থাকলে তা দ্রুত অপসারণ এবং ভবিষ্যতে পাইপলাইনের উপর কোনো স্থাপনা নির্মাণ না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশ গ্যাস আইন, ২০১০ অনুযায়ী গ্যাস সঞ্চালন ও বিতরণ লাইনের উপর যেকোনো ধরনের স্থাপনা সাময়িক বা স্থায়ীভাবে নির্মাণ করা আইনত দণ্ডনীয় অপরাধ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ