শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশের ইলিশ নিয়ে কলকাতায় কাড়াকাড়ি, এক ঘণ্টায় শেষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশের ইলিশ নিয়ে কলকাতায় শুরু হয়েছে কাড়াকাড়ি। মাত্র এক ঘণ্টার নিলামেই শেষ হয়ে গেছে প্রথম চালানের ২০ টন মাছ। বাংলাদেশ থেকে ভারতে উপহার হিসেবে পাঠানো হয়েছে প্রথম চালানের এ ২০ টন মাছ।

কয়েকটি গণমাধ্যমে সূত্রে জানা গেছে, সোমবার বাংলাদেশ থেকে ইলিশের প্রথম চালান যায় ভারতের পশ্চিমবঙ্গে। ইলিশ ভর্তি ট্রাক পৌঁছায় কলকাতার পাতিপুকুর আর হাওড়ার পাইকারি মাছ বাজারে। পরে শুরু হয়ে যায় কাড়াকাড়ি। রাত তিনটার দিকে নিলাম শুরু হলে মাত্র এক ঘণ্টার মধ্যেই, সব মাছ বিক্রি হয়ে যায়। ৫শ গ্রাম থেকে এক কেজির মাছ পাইকারি বিক্রি হয় ৮শ’ থেকে ১৩শ' রুপিতে।

এর আগে উত্তর ২৪ পরগনার পেট্রাপোল সীমান্ত থেকে ভারতে প্রবেশ করে বাংলাদেশ থেকে যাওয়া ইলিশের চালান। এ বছর ধাপে ধাপে বাংলাদেশ থেকে যাবে মোট ১ হাজার ৪৩৮ মেট্রিক টন ইলিশ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ