শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

ঈশ্বরগঞ্জে 'কৃষি জমি রক্ষায় কৃষক' শীর্ষক সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল-আমিন (বাপ্পি)
ময়মনসিংহ প্রতিনিধি>

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় কৃষি জমি রক্ষায় কৃষক শীর্ষক মৎস্যচাষী ও সমবায়ীদের উদ্বুদ্ধকরণে একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪সেপ্টেম্বর) দুপুর দেড়টায় ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়। ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুহা. জাকির হোসেনের সভাপতিত্বে সভা শুরু হয়।

সভায় বক্তারা বলেন, গ্রামাঞ্চলে জনসংখ্যা বৃদ্ধির কারণে কৃষি জমিতে নতুন নতুন বাড়ি ঘর নির্মাণ করা হচ্ছে। পরিবারের সদস্য সংখ্যা বৃদ্ধির কারণে একই পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে কৃষিজমিতে আবাসস্থল নির্মাণ করে চলেছে। অন্যদিকে কৃষিজমিকে অপরিকল্পিতভাবে মাছচাষের আওতায় আনা হচ্ছে। ফলে দিন দিন কৃষি জমির পরিমাণ কমে যাচ্ছে। বাংলাদেশে প্রতিবছর প্রায় ১% হারে কৃষিজমি পাচ্ছে। এভাবে কৃষি জমির পরিমাণ কমতে থাকলে অদূর ভবিষ্যতে খাদ্য নিরাপত্তার জন্য হুমকি সৃষ্ট হবে।

বক্তারা আরো বলেন, কৃষকদের বিনা সুদে হাউজিং ঋণ প্রদানের মাধ্যমে সম্মিলিতভাবে একই জমিতে বহুতল ভবন নির্মাণ করলে এবং পরিকল্পিতভাবে বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ করলে কৃষিজমি রক্ষা করা সম্ভব হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন- ঈশ্বরগঞ্জ সংসদ সদস্যের প্রতিনিধি নুরুল ইসলাম সুরুজ, উপজেলা কৃষি অফিসার সাধন কুমার গুহ, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সানোয়ার রাসেল, উপজেলা সমবায় অফিসার নিবেদিতা কর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহা. শফিকুল ইসলাম প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ