শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

আবারও পেঁয়াজ রপ্তানি বন্ধ করল ভারত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সরকার বন্ধুত্ব ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে ভারতকে ইলিশ আমদানির সুযোগ দিলেও সংকট দেখিয়ে বাংলাদেশে পেঁয়াজ রফতানি বন্ধ ঘোষণা করেছে ভারত।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বেনাপোল বন্দর দিয়ে ইলিশের চালান ঢোকার পর পরই হঠাৎ করে বিকাল থেকে বাংলাদেশে পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয় ভারতের পেট্রাপোল কাস্টমস।

ভারতের পেট্রাপোল সিঅ্যান্ডএফ স্টাফ এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র জানান, সকাল ৯টায় এক ট্রাক পেঁয়াজ বাংলাদেশে ঢোকে। এর পর কাস্টমস পেঁয়াজ রফতানিতে বাঁধা দেয়। তবে প্রাথমিকভাবে যেটা জানা গেছে, ভারতের যেসব অঞ্চল থেকে পেঁয়াজ আসে সেখানে বন্যায় ফসলের ক্ষেত তলিয়ে গেছে। এতে সংকট দেখা দেওয়ায় আপাতত দেশের বাইরে পিয়াজ যাচ্ছে না। তবে সংকট কাটলে যেকোনো সময় এ নিষেধাজ্ঞা প্রত্যাহার হতে পারে।

বেনাপোল বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার জানান, পিয়াজ আমদানি সহজ করতে বাণিজ্য মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল সোমবার দুপুরে বেনাপোল বন্দরে বৈঠক করেন। কিন্তু বিকালের পর হঠাৎ করে বিভিন্ন মাধ্যমে জানা যায় ভারত থেকে আর পেঁয়াজ ঢুকছে না। তবে পেঁয়াজ রফতানি বন্ধের বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষ কোনো চিঠি দেয়নি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ