শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

অবৈধ বিলবোর্ড-সাইনবোর্ড সরাতে ডিএনসিসি’র অভিযান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় অবৈধ বিলবোর্ড, সাইনবোর্ড, শপসাইন, প্রজেক্ট সাইন অপসারণে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। এ অভিযানে অংশ নিয়েছেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম।

আজ মঙ্গলবার সকালে গুলশান নগর ভবনের সামনে থেকে ডিএনসিসি এলাকায় এ অভিযান শুরু হয়।

এ সময় মেয়র আতিকুল ইসলাম বলেন, এই সিটিকে নিয়মের মধ্যে চলতে হবে। আমি সবাইকে অনুরোধ করেছি আগেই। আমাদের আজ অভিযান চলবে, যেখানে যেখানে অবৈধ সাইনবোর্ড-বিলবোর্ড পাওয়া যাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কাউকেই ছাড় দেওয়া হবে না।

তিনি বলেন, যে যত প্রভাবশালী হোক, সেটা আমাদের দেখার বিষয় নয়। ম্যাজিস্ট্রেটদের সঙ্গে নিয়ে অভিযানে এসেছি। এই শহরে অবৈধ বিলবোর্ড-সাইনবোর্ড আর থাকবে না। সে কারণে আমি নিজে দাঁড়িয়েছি। সাইনবোর্ড, বিলবোর্ড ব্যবহারে অনুমতি নিতে হবে, ট্যাক্স দিতে হবে এবং নিয়মের মধ্যে এসব ব্যবহার করতে হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ