শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

‘বৈশ্বিক মহামারীর এ সময়েও সিন্ডিকেটের কারণে বাজার নিয়ন্ত্রণহীন'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, দ্রবমূল্যের উর্ধ্বগতি জনজীবন চরম সঙ্কটে ফেলবে। পেঁয়াজ নিয়ে গতবারের মত আবারো সিন্ডিকেটগুলো তৎপর হচ্ছে। তিনি বলেন, সিন্ডিকেট ভেঙ্গে দিয়ে বাজার নিয়ন্ত্রণ করতে না পারলে বৈশ্বিক মহামারীর এ কঠিন সময় সাধারণ মানুষের কষ্টের অন্ত থাকবে না।

আজ সোমবার দুপুরে পুরানা পল্টনস্থ কার্যালয়ে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, কেএম আতিকুর রহমান, ইসলামী যুব আন্দোলনের সেক্রেটারী জেনারেল মাওলানা নেছার উদ্দিন, মাওলান লোকমান হোসাইন জাফরী, অধ্যাপক সৈয়ধ বেলায়েথ হোসেন প্রমুখ।

তিনি আরো বলেন, চাল, ডালসহ প্রায় সব নিত্য প্রয়োজনীয় ভোগ্য পণ্যের মূল্যবৃদ্ধি চলছে। করোনায় সাধারণ মানুষের জন্য আরেক দফা আপদ হয়ে এসেছে বাজারের বাড়তি দাম। তিনি আরও বলেন, করোনার কারণে মানুষ ঠিকভাবে বেতন পাচ্ছে না, ব্যবসায় মন্দা। তার ওপর নিত্যপণ্যের দাম বাড়ায় এখন দিশেহারা অবস্থা। সব ধরনের চালের দামই কেজিতে তিন থেকে পাঁচ টাকা বেড়েছে। ডিমের দাম বেড়েছে, পেঁয়াজ, আলু, চিনি সব কিছুরই দাম বাড়তির দিকে। এর বাইরে তেল, দুধসহ আরো অনেক পণ্যের দাম ধীরে ধীরে বাড়ছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ