শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

ফরিদপুরের কানাইপুরে অগ্নিকাণ্ড, ১০ লাখ টাকার ক্ষতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহা. সাখাওয়াত হোসেন
ফরিদপুর প্রতিনিধি>

ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের ছাইবাড়িয়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ১০ লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। গত শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে ঘটনাটি ঘটেছে।

ক্ষতিগ্রস্ত দিলিপ জানান, শনিবার গভীর রাতে হঠাৎ প্রতিবেশী নাসিরের ডাক শুনে ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে দেখি গোয়াল ঘরে আগুন জ্বলছে। পরে প্রতিবেশীদের নিয়ে অনেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনি কিন্তু এরই মধ্যে গোয়াল ঘর পুড়ে যায়। এ সময় খামারে থাকা ছয়টি গরু আগুনে পুড়ে মৃত্যু হয়েছে। যার মধ্যে দুইটি বিদেশি দুধেল গাভী ছিল।

এছাড়া গোয়াল ঘরে মৌসুম ফসল পেঁয়াজ, ধান ও পাট রাখা ছিল, সেগুলোও পুড়ে ছাই হয়। ক্ষতির পরিমাণ প্রায় ১০লক্ষ টাকা। সব হারিয়ে আমি এখন পথে বসে গেছি।

এদিকে ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মুহা. মাসুম রেজা স্থানীয় লোকজনের সাথে যোগাযোগ করে তাৎক্ষণিকভাবে ওই পরিবারের জন্য ১ মাসের পুষ্টিকর খাদ্য, চাল, ডাল, নুডুলসসহ অন্যান্য সামগ্রী নিয়ে রাতের অন্ধকারে ছুটে এসেছেন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে।

তিনি ক্ষতিগ্রস্ত খামার পরিদর্শন করে তাদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। আগুনে পুড়ে আহত একটা গরুর চিকিৎসা ব্যবস্থা নিশ্চিতসহ নতুন ঘর নির্মাণ করার ও প্রতিশ্রুতি দেন।

খুব তাড়াতাড়ি তাদেরকে নতুন ঘর নির্মাণসহ পুনরায় গবাদিপশুর ব্যবস্থা ও ক্ষতিগ্রস্তদের ব্যক্তিগতভাবে সার্বক্ষণিক খোঁজ খবর নিবেন বলেও জানান ইউএনও মাসুম রেজা। পাশাপাশি সদর উপজেলা প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা করবেন বলেও জানিয়েছেন তিনি।

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোছা. নুরুন্নাহার বেগম, ইউপি সদস্য মুহা. নুরুল ইসলাম, স্বেচ্ছাসেবী সংগঠন তরুছায়া ফাউন্ডেশনের সদস্যরা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ