বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১১ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ভারতে অঘোষিত জরুরি অবস্থা বিরাজ করছে: মাওলানা আরশাদ মাদানী শাপলা মামলায় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় সাক্ষ্য দিলেন শহীদ পরিবারের সদস্যরা মামলা প্রত্যাহার করায় কর্মসূচি স্থগিত করল ইসলামী আন্দোলন গোসলে নেমে প্রাণ গেল ২ মাদরাসা ছাত্রের জমিয়তে উলামায়ে হিন্দের কর্মীদের জন্য মাওলানা মাহমুদ মাদানীর ১০ দফা গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু এ দেশের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করে ছাড়ব: শিক্ষামন্ত্রী অনুমোদনহীন হজ এজেন্সি থেকে সতর্ক থাকার আহ্বান ধর্ম মন্ত্রণালয়ের ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু মাওলানা ড. আনযার হুসাইন মিয়া রহ.: বর্ণাঢ্য খেদমতে সমৃদ্ধ জীবন

ইসলাহী মজলিসে যা বললেন মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্দামান নওশাদ: কয়কেবছর আগে বেফাকের একটি গুরুত্বপূর্ণ মিটিংয়ে আমরা তিনজন ছিলাম। সেদিন আমার সাথে থাকা বাকি দুজন একটি প্রস্তাব দিলে আমি তার বিরোধিতা করেছিলাম। সেদিন যদি আমার সাথে থাকা বাকি দুজন আমার কথা বুঝতো। আমার পরামর্শ মানা হতো তাহলে আজকে আমাদের এ অবস্থায় আসতে হতো না। (সে দুজনের একজন এখনো এখানে উপস্থিত আছেন। আমি নাম বলবো না। তবে যদি স্বাক্ষী হিসেবে কেউ চান তাহলে আমি হাজির করতে পারবো।)

গতকাল শনিবার (১২ সেপ্টেম্বর) কওমী মাদরাসায় চলমান সংকট থেকে উত্তোরণে দেশের শীর্ষ উলামায়ে কেরামের উপস্থিতিতে কামরাঙ্গীরচর মাদরাসায় গুরুত্বপূর্ণ ইসলাহী মাহফিলে এসব কথা বলেন মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদী।

তিনি আরও বলেন, ফরিদাবাদ কাউন্সিলে আমি অত্যন্ত আদবের সাথে একটি কথা বলেছিলাম। খুবই বিনয়ের সাথে কিছু কথা তুলে ধরেছিলাম। কিন্তু সেদিন আমার কথাগুলো নিয়ে বিদ্রুপ করা হয়েছিলো। সেদিনের একটি কথা অত্যন্ত পরিতাপের সাথে বলতে হয়, সেদিন একটি গঠনতন্ত্র অত্যন্ত দ্রুততার সাথে পত্রিকার মতো পাঠ করা হয়েছিলো। যার অনেককিছুই অনেকে বুঝতে পারেননি। যাই হোক সেখানে আরও অনেক কথা আছে। সেটা এখন বলা যাবে না। কিন্তু এখন দেখতেছি, সেই গঠনতন্ত্রটির কোনো কার্যকারিতাই নেই। এরপরও আজকে আমার পক্ষ থেকে প্রস্তাব হলো, বর্তমানে যে গঠনতন্ত্র আছে সে গঠনতন্ত্রের নিরিখে সামনে কাজ চালিয়ে যেতে হবে।

যদি গঠনতন্ত্রের ভিত্তিতে কাজ চালিয়ে যাওয়া হয় তাহলে যে ভাইরাস বেফাকের ভেতরে ঢুকেছে সেটা দ্রুত দূর হয়ে যাবে। আর তৃতীয় প্রস্তাব হলো, ঢাকার বাইরে বেফাকের কোনো জাতীয় সমাবেশ হতে পারবে না।

মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা ফজলুল করীম কাসেমী ও মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীর যৌত সঞ্চালনায় ইসলাহী অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য দেন, খিলগাঁও মাখজানুল উলুম মাদরাসার আল্লামা নূরুল ইসলাম জিহাদী, দেওনার পীর অধ্যক্ষ মিজানুর রহমান চৌধূরী, ময়মনসিংহের মাওলানা আব্দুর রহমান হাফেজ্জী, বারিধারা মাদরাসার শায়খে ছানী মাওলানা উবায়দুল্লাহ ফারুক, নারায়ণগঞ্জ ডিআইটি মসজিদের খতীব মাওলানা আব্দুল আউয়াল, রামপুরার মাদরাসার শায়খুল হাদিস মাওলানা আব্দুর রব ইউসুফী, ময়মনসিংহের মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদী, আরজাবাদ মাদরাসার মুহতামিম মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া।

বারিধারা মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা নাজমুল হাসান, জামিয়া রাহমানিয়ার মুহতামিম মাওলানা মাহফুজুল হক, ইসলামবাগ মাদরাসার মুহতামিম মাওলানা মুঞ্জুরুল ইসলাম আফেন্দী, বি.বাড়ীয়া প্রতিনিধি মাওলানা লিয়াকত উসমানী, হাফেজ্জী হুজুর রহ. এর মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী, মাওলানা শওকত হোসেন সরদার, মাওলানা মাসউদুল করীম, নাজিরহাট মাদরাসার ভারপ্রাপ্ত মুহতামিম মাওলানা হাবীবুর রহমান, বেফাকের সহকারী মহাসচিব মাওলানা কেফায়েতুল্লাহ আজহারী, মাওলানা লোকমান মাজহারী, টাঙ্গাইল জেলা প্রতিনিধি মুফতি আব্দুর রহমান, কওমী ঐতিহ্যের মাওলানা মুসা বিন ইজহার।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ