শনিবার, ১১ জুলাই ২০২৬ ।। ২৭ আষাঢ় ১৪৩৩ ।। ২৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
শাহজালাল মাজারের দানবাক্স টাকা আবারও গণনা করা হবে আজ নামাজে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত দেড় লক্ষাধিক, ৭ দিনে ২৬ জনের মৃত্যু জমি বিরোধের জেরে কোরআন বুকে বৃদ্ধার বাড়ি ছাড়ার ঘটনায় নতুন মোড় খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণের ষান্মাসিক শূরা অধিবেশন রমনায় অনুষ্ঠিত হলো ‘নকীব বর্ষাযাপন ১৪৩৩’ স্রষ্টার সান্নিধ্যই জীবনের পরম ছন্দ ও চূড়ান্ত ঠিকানা নাগরিকদের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করা সরকারের অন্যতম অঙ্গীকার: প্রধানমন্ত্রী ‘কিশোরদের অপরাধ থেকে ফিরিয়ে আনতে কর্মসূচি নেওয়া হবে’ তুরস্ক সফরে এমপি হানজালা, আয়া সুফিয়াসহ দর্শনীয় স্থান পরিদর্শন

‘আর্ত সামাজিক কর্মকাণ্ডে মজলিস কর্মীদের বলিষ্ঠ ভুমিকা পালন করতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এম.এম আতিকুর রহমান
বড়লেখা (মৌলভীবাজার) থেকে:

মজলুম মুসতাদআফিন মানুষের আহাজারিতে আজ বাতাস ভারি হয়ে উঠেছে। করোনাকালীন কর্মহীন গণমানুষের আয়ের উৎস বন্ধ হয়ে দিশেহারা জাতি। কঠিন এ পরিস্থিতিতে অসহায় মজলুম মানুষের মুক্তির লক্ষে খেলাফত মজলিসের কর্মীদের আর্ত সামাজিক কর্মকাণ্ডে বলিষ্ঠ ভুমিকা পালন করতে হবে।

শনিবার (১২ সেপ্টেম্বর) মৌলভীবাজারের বড়লেখায় খেলাফত মজলিসের দিনব্যাপী এক তরবিয়তী মজলিসে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, জাতীয় নেতৃত্বের প্রতি আজ জনগণের আস্থার চরম সংকট দেখা দিয়েছে। জ্ঞান ও চারিত্রিক উৎকর্ষ সাধন করে আগামীর নেতৃত্বের শূন্যতা পুরোন আমাদেরকে প্রস্তুতি নিতে হবে।

উপজেলা সভাপতি কাজী মাওলানা এনামুল হকের সভাপতিত্বে উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা লুতফুল রহমানের পরিচালায় সদর ইউনিয়ন মিলনায়তনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের মৌলভীবাজার জেলা সহ সভাপতি মাওলানা লুতফুল রহমান, জেলা সাধারণ সম্পাদক মাওলানা আবুল খালিক, জেলা তথ্য ও গবেষণা সম্পাদক এম. এম আতিকুর রহমান।

উপস্থিত ছিলেন উপজেলা সহ সভাপতি প্রিন্সিপাল মাওলানা সাইদুর রহমান, মাওলানা মুতাহিরুল ইসলাম, মাওলানা শফিকুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক ফয়সল আলম স্বপন, বায়তুলমাল সম্পাদক মাওলানা মনসুর আহমদ, সমাজ কল্যাণ সম্পাদক সেলিম উদ্দিন, সাবেক ছাত্রনেতা এনামুল হক, হাবিবুর রহমান, ছাত্র মজলিস বড়লেখা উপজেলা সভাপতি কামরুল হাসান প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ