শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৪ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

ট্রাকের ধাক্কায় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রংপুরে ট্রাকের ধাক্কায় সুলতান মিয়া (৭০) নামের এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে রংপুর নগরীর নজিরেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ট্রাকটি জব্দ করলেও পালিয়ে গেছে চালক।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত সুলতান মিয়া নজিরেরহাট এলাকার বাসিন্দা। শনিবার সকাল সোয়া ৮টার দিকে বাড়ি থেকে নজিরেরহাট বাজারের দিকে যাচ্ছিলেন সুলতান মিয়া। এ সময় পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। প্রত্যক্ষদর্শীরা ট্রাকটিকে ধাওয়া করলেও চালক কৌশলে ট্রাক রেখে পালিয়ে যান।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে হাজিরহাট থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে।

এ ব্যাপারে হাজিরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান জানান, চালক পালিয়ে গেলেও ট্রাকটি আমাদের হেফাজতে রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ