শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৪ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

আফগান সরকার-তালেবান 'ঐতিহাসিক' শান্তি আলোচনা শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: উপসাগরীয় দেশ কাতারে কয়েক মাসের বিলম্বের পর আফগানিস্তান সরকার ও তালেবান প্রতিনিধিদের মধ্যে প্রথমবারের মতো শান্তি আলোচনা শুরু হয়েছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এ আলোচনাকে 'ঐতিহাসিক' আখ্যায়িত করে আলোচনার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য দোহা উড়ে গেছেন।

ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সাথে তালেবানের নিরাপত্তা চুক্তির পরই এ আলোচনা শুরুর কথা ছিলো। কিন্তু একজন বন্দী বিনিময় নিয়ে মতবিরোধের জের ধরে তা পিছিয়ে যায়।

আফগান সরকারের একটি প্রতিনিধিদল ১১ সেপ্টেম্বর শুক্রবার কাবুল ছেড়ে যায় শান্তি আলোচনায় যোগ দিতে। উনিশ বছর আগে এ দিনটিতেই যুক্তরাষ্ট্রে হামলার ঘটনা ঘটেছিলো। প্রতিনিধি দলের নেতা আব্দুল্লাহ আব্দুল্লাহ বলেন তারা একটি ন্যায্য ও মর্যাদাপূর্ণ শান্তির সন্ধান করছেন।

এর আগে ছয় জন বন্দির মুক্তি লাভের পর বৃহস্পতিবারই তালেবান ওই আলোচনায় যোগ দেয়ার বিষয়টি নিশ্চিত করে। সূত্র: বিবিসি

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ