শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৪ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

নারায়ণঞ্জ ট্রাজেডি: দোষীদের শাস্তির দাবিতে জুমার পর ইসলামী আন্দোলনের বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নারায়ণঞ্জে তিতাস গ্যাস কোম্পানীর অবহেলায় মসজিদে বিস্ফোরণে হতাহতদের যথাযথ ক্ষতিপূরণ এবং দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

আজ শুক্রবার জুমার পর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংগঠনের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানি। বিশেষ অতিথি থাকবেন, মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ, মহানগর উত্তরের সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ। সভাপতিত্ব করবেন দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ। সমাবেশে কেন্দ্রীয় ও নগর নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

হতাহত মুসল্লিদের ক্ষতিপূরণ এবং দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশে ঈমানদার জনতাকে শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন নেতৃবৃন্দ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ