শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৪ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

করোনায় মারা গেলেন ঢাকা ওয়াসা চেয়ারম্যান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ঢাকা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. এম. এ রশিদ সরকার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।

বৃহস্পতিবার সকালে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান।

তাকসিম এ খান বলেন, করোনায় আক্রান্তের পর গত ১৬ জুলাই থেকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের ভেন্টিলেশনে ছিলেন অধ্যাপক এম এ রশিদ। সবশেষ নমুনা পরীক্ষায় তার কোভিড-১৯ নেগেটিভ এসেছিল। এ সময় তার অবস্থার উন্নতিও হয়। কিন্তু ৩ সেপ্টেম্বর তার অবস্থা আবার খারাপ হয়। সে সময় তাকে দ্রুত আইসিইউতে ভর্তি করা হয়। গত তিন-চার দিন ধরেই আইসিইউতে সঙ্কটাপন্ন তার অবস্থায় ছিলেন তিনি। বৃহস্পতিবার তার মৃত্যু হয়।

কোভিডে আক্রান্ত হওয়ার কারণে অধ্যাপক রশিদের কিছু অঙ্গ-প্রত্যঙ্গ কর্মক্ষমতা হারিয়ে ফেলে। যে কারণে তিনি মারা গেছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

উল্লেখ্য, গত বছরের ২৩ অক্টোবর স্থানীয় সরকার বিভাগ ড. এম. এ রশিদ সরকারকে ঢাকা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়। ড. এম. এ রশিদ সরকার ১৯৮৫ সাল থেকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) যন্ত্রপ্রকৌশল বিভাগে কর্মরত ছিলেন। ঢাকা ওয়াসার পাশাপাশি তিনি এমআইএসটি’তে নিউক্লিয়ার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগে কর্মরত ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ