শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৪ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

করোনায় আক্রান্ত সিলেটের মেয়র আরিফুল হক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী। বৃহস্পতিবার নগরীর ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় আরিফের করোনা শনাক্ত হয়।

ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে পাওয়া দৈনন্দিন করোনা শনাক্তের তালিকা সূত্রে এ তথ্য জানা গেছে।

মেয়র আরিফের ব্যক্তিগত সহকারী সুহেল আহমদ জানান, গত তিন-চারদিন থেকে মেয়র আরিফ হালকা জ্বর ও সর্দি কাশিতে ভুগছিলেন। যদিও আজ জ্বর-কাশি আগের তুলনায় কম ছিল। যে কারণে অফিস করেছেন। তবে তিনি শারীরিকভাবে ভালো আছেন বলে জানান সুহেল।

এছাড়া সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমানও করোনায় সংক্রমিত হয়েছেন।

উল্লেখ্য, এর আগে মেয়র আরিফুল হক চৌধুরীর স্ত্রী সামা হক চৌধুরীর করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়া মেয়রের ব্যক্তিগত সহকারী মুহিবুল ইসলাম ইমন এবং তার মেয়রের বাসার এক নিরাপত্তাকর্মীর করোনা ধরা পড়ে। তবে তারা এখন সুস্থ হয়ে উঠেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ