শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৪ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

‘ইসরায়েলের সঙ্গে কথিত শান্তি চুক্তি করে আমিরাত মুসলিম উম্মাহর সাথে বিশ্বাসঘাতকতা করেছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সংযুক্ত আরব আমিরাত ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েলের সাথে কথিত শান্তি চুক্তি করে মুসলিম উম্মাহর সাথে বিশ্বাসঘাতকতা করেছে। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ একাংশের সভাপতি, সাবেক মন্ত্রী মুফতি মুহাম্মদ ওয়াক্কাস, মহাসচিব মুফতি শেখ মুজিবুর রহমান ও সিনিয়র যুগ্ম-মহাসচিব শায়খুল হাদিস মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম এক যৌথ বিবৃতি এ মন্তব্য করেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ইসরায়েল প্রতিনিয়ত ফিলিস্তিনের নিরিহ, নিরস্ত্র ও নিরাপরাধ জনগণের উপরে অত্যাচার-নিপীড়ন করে যাচ্ছে, তাদের এই অত্যাচার নিপীড়ন থেকে রেহাই পাচ্ছে না শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত। এই জুলুমবাজ সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েলের সাথে কথিত শান্তি চুক্তি ও কূটনৈতিক সম্পর্কের মাধ্যমে পুরো মুসলিম উম্মাহর হৃদয়ে চরমভাবে আঘাত করেছে আরব আমিরাত।

নেতৃবৃন্দ আরও বলেন, এই চুক্তি আরব আমিরাতের জনগণের কোন উপকারে আসবে না বরং ইসলাম বিরোধী শক্তি এই চুক্তির মাধ্যমে ফায়দা হাসিল করবে।

নেতৃবৃন্দ সৌদি আরব ইসরাইলকে আকাশপথ ব্যবহারের অনুমতি প্রদান করায় তীব্র নিন্দা জ্ঞাপন করেন এবং সৌদি আরবের এই সিদ্ধান্তের বিষয় ওআইসি ও আরবলীগকে জরুরি পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানান।

নেতৃবৃন্দ সংযুক্ত আরব আমিরাতকে তাদের আত্মঘাতী সিদ্ধান্ত থেকে ফিরে আসার ও কথিত শান্তি চুক্তি বাতিল করার জোর দাবি জানান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ