শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৪ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

হাসপাতালে ভর্তি বিএনপি নেতা রফিকুল ইসলাম মিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাতে রফিকুল ইসলাম মিয়া তার ইস্কাটনের বাসায় অসুস্থ হয়ে পড়লে তাকে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে রাতে আইসিইউতে নেয়া হয়েছে। নিউরো সার্জারি বিভাগের চিকিৎসক সহযোগী অধ্যাপক ডা. শফিকুল আলমের অধীনে তার চিকিৎসা চলছে।

তার স্ত্রী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যাপক সাহিদা রফিক স্বামীর রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

বিএনপি সূত্রে জানা গেছে, দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বিএনপির স্থায়ী কমিটির বৈঠকগুলোতে উপস্থিত থাকতে পারেননি । অসুস্থতার কারণে ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনেও অংশগ্রহণ করেননি তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ