শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৪ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

সরকার মাদরাসা শিক্ষা আধুনিকায়ন করেছে: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সরকার মাদরাসা শিক্ষা আধুনিকায়ন করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সন্ধ্যায় প্রথমবারের মতো পালিত ‘ইন্টারন্যাশনাল ডে টু প্রটেক্ট ইডুকেশন ফ্রম অ্যাটাক’ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে প্রচারিত পূর্বে ধারণকৃত ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘কোভিড-১৯ সংকট আমাদের বিদ্যমান শিক্ষাব্যবস্থার দুর্বলতা দেখিয়ে দিয়েছে। বর্তমান সংকট শিক্ষার্থীদের জন্য নিরাপদ এবং সুরক্ষিত পরিবেশ নিশ্চিত করতে সম্মিলিত বৈশ্বিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছে।’

সবার সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করে শেখ হাসিনা বলেন, ‘আসুন প্রতিটি পরিস্থিতিতে শিক্ষা নিশ্চিতে আরও বেশি আন্তর্জাতিক সহযোগিতার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হই। সবার সম্মিলিত প্রচেষ্টা নিশ্চিতভাবে আমাদের ভবিষ্যৎ চাওয়ার দিকে নিয়ে যাবে।’

করোনায় শিক্ষা সেক্টরে ভয়াবহ ক্ষতি সাধনের কথা উল্লেখ করে বঙ্গবন্ধু কন্যা বলেন, ‘চলমান কোভিড-১৯ মহামারিতে শিক্ষার মতো গুরুত্বপূর্ণ সেক্টরটিও গভীরভাবে ক্ষতিগ্রস্ত। এই সংকটের কারণে সারা বিশ্বের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ।’

এ সময় করোনা পরিস্থিতির মধ্যেও শিক্ষার্থীদের শিক্ষার আলো পৌঁছে দিতে বাংলাদেশ সরকারের বিভিন্ন উদ্যোগের কথা ‍তুলে ধরে প্রধানমন্ত্রী। বলেন, ‘করোনা সংকট পরিস্থিতিতে বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও সরকার অলস বসে থাকেনি। শিক্ষার্থীদের জন্য টেলিভিশন এবং অনলাইনে শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। শিক্ষার্থীরা যাতে পড়াশোনায় ‍যুক্ত থাকে সে জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’ সরকারের পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য আর্থিক সহায়তা অব্যাহত রাখার বিষয়টিও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে মাদ্রাসা শিক্ষার আধুনিকায়নে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।

ভার্চুয়াল এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ভিডিও বার্তা প্রদান দেন ডোমিনিকান প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট লুইস অ্যাবিনডার, জাতিসংঘ মহাসচিব এন্তেনিও গুতেরেস, জাতিসংঘের উদ্বাস্তু বিষয়ক হাইকমিশনার ফিলিপো গ্র্যান্ডি, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচেলেট জারিয়া, গ্রাকা মাচেল ট্রাস্টের প্রতিষ্ঠাতা এবং জাতিসংঘের এসডিজি বিষয়ক অ্যাডভোকেট গ্রাকা মাচেল, গ্লোবাল পার্টনারশিপ ফর এজুকেশন এর প্রধান নির্বাহী কর্মকর্তা এলিচ অ্যালব্রাইট, জাতিসংঘের এসডিজি বিষয়ক অ্যাডভোকেট এডওয়ার্ড এনডোপু।

ভার্চুয়াল প্লাটফর্মে বক্তব্য দেন নোবেল বিজয়ী কৈলাশ সত্যার্থী ও তাওয়াককোল আবদেল-সালাম খালিদ কারমান এবং বেয়ারফুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী শাকিরা।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ