শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৪ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

পাসপোর্ট রি-ইস্যুতে লাগবে না জরিমানা ফি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মেয়াদ শেষ হওয়া ই-পাসপোর্ট ও এমআরপি (মেশিন রিডেবল পাসপোর্ট) পুনরায় ইস্যু করতে অতিরিক্ত কোনো ফি বা জরিমানা দেয়ার প্রয়োজন হবে না।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ডিপার্টমেন্ট অব ইমিগ্রেশন অ্যান্ড পাসপোর্ট অধিদফতরের অফিশিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

এর আগে মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট রি-ইস্যু করতে প্রতি বছরের জন্য ৩৪৫ (১৫ শতাংশ ভ্যাটসহ) টাকা জরিমানা পরিশোধ করতে হতো। এরপর নতুন পাসপোর্টের জন্য আবেদন করা যেত। পাসপোর্ট অধিদফতরের নতুন ঘোষণা অনুযায়ী অতিরিক্ত এ ফি তথা অর্থ আর লাগছে না।

অধিদফতরের ফেসবুক পেজে আরও জানানো হয়, শূন্য থেকে ১৭ বছর পর্যন্ত অপ্রাপ্তবয়স্ক এবং ৬৫ বছরের বেশি বয়সী নাগরিকরা পাঁচ বছর মেয়াদি ৪৮ পৃষ্ঠার পাসপোর্ট প্রাপ্ত হবেন। এই বয়সের নাগরিকদের পাসপোর্টের আবেদন ফি জমা দেয়ার আগে টাকার পরিমাণ ভালোভাবে দেখে নিতে হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ