শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৪ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

গ্যাসের লাইনের উপরে মসজিদ নির্মাণ করায় বিস্ফোরণ: তিতাস কর্তৃপক্ষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তিতাসের গ্যাস পাইপ লাইনের উপর দিয়ে মসজিদের স্থাপনা নির্মাণ করায় নারায়ণগঞ্জের তল্লা এলাকায় বাইতুস সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

এমনটিই জানিয়েছেন তিতাসের গঠিত তদন্ত কমিটির প্রধান আবদুল ওয়াহাব তালুকদার। বুধবার বিকালে ঘটনাস্থল পরিদর্শন শেষে সন্ধ্যায় গণমাধ্যমকে এ কথা জানান তিনি।

তিতাসের তদন্ত কমিটির প্রধান বলেন, মসজিদে বিস্ফোরণের কারণ উদঘাটনের জন্য অনুসন্ধান করে মসজিদের বাইরে পূর্বপাশের গলিতে রাস্তার নিচে গ্যাস পাইপ লাইনে ছয়টি লিকেজ পাওয়া যায়। পরে লিকেজগুলো বন্ধ করে মসজিদের ভেতরে পানি দিয়ে গ্যাস লাইনে গ্যাস সরবরাহের মাধ্যমে পরীক্ষা করা হলে মসজিদের ভেতরে কোনো লিকেজ পাওয়া যায়নি।

তবে মাটি খুঁড়ে দেখা গেছে- গ্যাস পাইপ লাইনের উপর দিয়ে মসজিদটির বেশ কিছু স্থাপনা নির্মাণ করায় পাইপে লিকেজ সৃষ্টি হয়। সেই লিকেজ থেকেই এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে তিনি দাবি করেন।

প্রসঙ্গত, গত শুক্রবার নারায়ণগঞ্জ শহরের পশ্চিম তল্লা এলাকার একটি মসজিদে বিস্ফোরণে অন্তত ৪০ জন দগ্ধ হন। দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে চিকিৎসার জন্য ভর্তি করা হলে মঙ্গলবার পর্যন্ত ২৮ জনের মৃত্যু হয়।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ