শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৪ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

মসজিদে বিস্ফোরণ: তিতাস গ্যাসের লাইনে মিলেছে দুটি লিকেজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নারায়ণগঞ্জে বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় গ্যাস লিকেজের অনুসন্ধানে নেমেছে তিতাস কর্তৃপক্ষ। গতকাল সোমবার সকাল থেকেই মসজিদের সিঁড়ি ঘেষা রাস্তার ২টি পয়েন্টে মাটি খুঁড়েছে তিতাস।

বিকাল পর্যন্ত এই খোঁড়াখুঁড়িতে মসজিদের উত্তর পাশে ২টি লাইনে লিকেজ পাওয়া গেছে বলে নিশ্চিত করেছেন তিতাসের ফতুল্লা অঞ্চলের ডিজিএম মফিজুল ইসলাম।

তিনি জানিয়েছেন, এখন পর্যন্ত মসজিদের অভ্যন্তরে কোন গ্যাস লাইন রয়েছে কি না সেটির প্রমাণ মিলেনি। তবে তা অনুসন্ধান আজ থেকে পুনরায় কাজ শুরু হবে।

এদিকে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে তিতাস গ্যাসের ফতুল্লার (আঞ্চলিক বিক্রয় অফিস) চার কর্মকর্তা ও চার কর্মচারীকে সাময়িক বরখাস্ত করে কারণ দর্শানো নোটিশ দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আলী মো. মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

অপরদিকে মসজিদে বিস্ফোরণের ঘটনায় নিহতদের বাড়িতে এখনও চলছে শোকের মাতম। গত ৪ সেপ্টেম্বর রাতে এশার জামাত শেষে ফতুল্লার তল্লা এলাকায় বায়তুস সালাত জামে মসজিদে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে অর্ধশতাধিক মুসল্লি দগ্ধ হন। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ভর্তি করা হয়।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ