শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৪ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘নাগরিক প্রত্যাশা পূরণে সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে’ ‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান

খাশোগি হত্যা মামলার রায় ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাংবাদিক জামাল খাশোগি হত্যার জন্য ৮ জনকে দায়ী করেছেন সৌদি আরবের পাবলিক প্রসিকিউশন।

আজ সোমবার (০৭ সেপ্টেম্বর) তাদের বিরুদ্ধে রায় ঘোষণা করা হয়।

রায়ে হত্যায় জড়িত থাকার অপরাধে ৫ জনকে ২০ বছর কারাদণ্ড দেয়া হয়েছে। বাকি তিন হত্যাকারীকে সাত থেকে ১০ বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয়।

২০১৮ সালের ২ অক্টোবর ইস্তাম্বুলের সৌদি দূতাবাসে নির্মম হত্যার শিকার হন সাংবাদিক জামাল খাশোগি। সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নির্দেশে তাকে হত্যা করা হয় বলে বিভিন্ন সময়ে গণমাধ্যমের প্রতিবেদেন উঠে এসেছে। হত্যার পর খাশোগির দেহ টুকরো টুকরো করা হয়। জ্বালিয়ে দেয়া হয় এসিডে। হত্যার প্রায় ২ বছর হতে চললেও তার মরদেহের এখনো কোনো সন্ধান মেলেনি।

এক সময় সৌদি রাজপরিবারের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ছিলেন খাশোগি। সৌদি রাজতন্ত্রের সমালোচনা করাই তার জন্য কাল হয়ে দাঁড়ায়।

-এটি