শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৪ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘নাগরিক প্রত্যাশা পূরণে সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে’ ‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান

মালিতে নিহত ফরাসি সেনার সংখ্যা বেড়ে ৪৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফ্রিকার অন্যতম একটি সংকটময় দেশ মালি। দেশটির বেশিরভাগ এলাকাই নিয়ন্ত্রণ করে গেরিলারা। আর এই গেরিলাদের বিরুদ্ধে দেশটির সরকারি বাহিনীর পক্ষে দীর্ঘদিন ধরে সেনা অভিযান চালিয়ে আসছে ইউরোপের দেশ ফ্রান্স।

এই অভিযানে অংশ নিতে গিয়ে বেশ কিছু ফরাসি সেনা প্রাণ হারিয়েছেন। সর্বশেষ ফ্রান্সের আরো দুই জন সেনা নিহত এবং একজন আহত হয়েছেন।

ফ্রান্সের সামরিক বাহিনী এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। এতে বলা হয়েছে, মালির উত্তরাঞ্চলীয় তেসালিত এলাকায় রাস্তার পাশে পুঁতে রাখা বোমার বিস্ফোরণে এসব সেনা হতাহত হয়েছেন।

এদিকে, ফরাসি সেনা হতাহতের পর দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন সেনাদের সাহস ও আত্মত্যাগের প্রশংসা করে বক্তব্য দিয়েছেন বলে জানিয়েছে পার্সটুডে।

উল্লেখ্য, মালিতে গত ১৮ আগস্ট সামরিক অভ্যুত্থান ঘটে। এতে ক্ষমতাচ্যুত হন দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম বুবাকার কিয়েতা। এর পর ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রন দেশটির বেসামরিক সরকারের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে সামরিক বাহিনীর প্রতি আহ্বান জানান।

মালিতে সরকারি বাহিনীর সঙ্গে ২০১২ সাল থেকে গেরিলাদের লড়াই চলছে। দেশটির বেশিরভাগের অঞ্চলের নিয়ন্ত্রণ গেরিলাদের হাতেই রয়েছে। ফ্রান্স ২০১৩ সালে গেরিলাদের বিরুদ্ধে অভিযান চালাতে মালিতে সেনা পাঠায়। ফ্রান্সের সামরিক বাহিনীর তথ্যমতে, তার পর থেকে গেরিলাদের বিভিন্ন হামলায় এ পর্যন্ত দেশটির ৪৫ জন সেনা নিহত হয়েছেন।

-এটি